মাগুরায় বিভিন্ন কাঁচা বাজারে অভিযান

মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের বিভিন্ন কাঁচা বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। সোমবার দিনব্যাপী এ অভিযান চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সকাল ১০টায় শহরের একতা কাঁচা বাজারে প্রথম অভিযান শুরু করা হয়।

এ সময় ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা এবং ভাউচার না থাকায় দুটি আড়ত মালিককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গত ৩ তারিখ থেকে পলিথিন নিষিদ্ধের বিষয়ে অবগত করা হয়।

এ সময় যৌথ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, ক্যাপ্টেন শাহরিয়ার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রহমান ও পুলিশ।
সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, আমরা এখানে এসে দেখছি প্রত্যেক ব্যবসায়ীর ক্রয় ভাউচার আছে কিনা, যে মূল্যে তারা বিক্রি করছে, সেই বিক্রয় তালিকা আছে কিনা। মূল্য তালিকার সাথে কারো যদি কোনো অসামঞ্জস্য পাই, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এর পাশাপাশি সরকারের একটি নির্দেশনা আছে, গত ৩ তারিখের পর থেকে সব ধরনের পলিথিন জাতীয় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। আমরা এ বিষয়েও তাদের সতর্ক করে দিচ্ছি যে, পলিথিন জাতীয় ব্যাগ বা কোনো বস্তু থাকে তবে অবিলম্বে তারা যেন সেগুলো পরিত্যাগ করে বিকল্প কিছু ব্যবহার করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, মাগুরা একতা কাঁচা বাজারে মূল্য তালিকার সাথে অসংগতি পাওয়ায় দুটি আড়ত মালিককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারাদিন এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights