‘পরিকল্পিত নগর গড়তে পারছি না’

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর নগরীর মাস্টারপ্লান, জনবল কাঠামো নেই। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়নি। ফলে পরিকল্পিত নগর গড়তে পারছি না। এজন্য প্রধানমন্ত্রীর কাছে নগরীর অত্যাবশ্যকীয় দাবিগুলো উপস্থাপন করব।

রবিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গনে নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে নগরবাসীর স্বপ্নের সিটি করপোরেশন গড়ে তোলা হবে। রংপুর সিটি করপোরেশন হবে একটি উন্নত, পরিচ্ছন্ন, স্মার্ট নগরী। এ নগরীকে সাজাতে সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। বিগত সময়ের মত নগরবাসী আমার পাশে থাকবে এই প্রত্যাশা করছি।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম দেওয়ানীসহ অন্যরা। পরে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সিটি মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights