পর্তুগালে যুবলীগের মুজিবনগর দিবস উদযাপন

রনি মোহাম্মদ (লিসবন, পর্তুগাল)

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পর্তুগাল আওয়ামী যুবলীগ কর্তৃক লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পর্তুগাল যুবলীগের অনুপম মেহেদীর অনুর সভাপতিত্বে এবং তানভীর আলম জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। প্রধান বক্তা ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন। এছাড়া বিশেষ অতিথি পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা এবং মিজানুর রহমান মাসুদ।

অনুষ্ঠান শুরুতে ১ মিনিট নিরবতার মধ্যে দিয়ে আলোচনা সভার সূচনা হয়। দিবসটির তাৎপর্য নিয়ে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কাউসার আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল বাসিত, দপ্তর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক আলিম উদ্দিন, ইসমাইল হোসেন জুয়েল, জামাল উদ্দিন, পর্তুগাল যুবলীগের খন্দকার ইউনুস ফাহাদ, মাইনুল ইসলাম রাজন, আনোয়ার হোসেন ভুঁইয়া, জুয়েল রানা, জাহিদ আহসান, সাইফুল ইসলাম, সাকের আহমেদ, কাউচার আহমেদ, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাজিন আহমেদ কৌশিক, পর্তুগাল ছাএলীগের সহ-সভাপতি নোমান হোসেন, একরাম রাজা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অনবদ্য ভূমিকা ও গুরুত্বের কথা তুলে ধরেন।

ইফতারের পূর্বে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অনুপম মেহেদী অনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights