পর্যটকদের পদচারণায় মুখর ক্যালগেরি স্ট্যাম্পিড উৎসব
কানাডা থেকে লায়লা নুসরাত
কানাডার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’। ৩ জুলাই শুরু হওয়া ১০ দিনের এই উৎসব চলবে ১৩ জুলাই পর্যন্ত। পর্যটকদের আনাগোনায় এখন পুরো শহর মুখর।
১৯১২ সালে শুরু হওয়া ক্যালগেরি স্ট্যাম্পিড শহরটির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আইকনিক প্রতীক। উৎসব ঘিরে ক্যালগেরির ডাউনটাউনসহ বিভিন্ন সড়ক বর্ণিল আলোকসজ্জায় সেজেছে। হোটেল ও রেস্তোরাঁগুলো পর্যটকে পূর্ণ। উৎসবের অংশ হিসেবে ঘোড়াদৌড়, মিডওয়ে গেমস, লাইভ মিউজিক ও আতশবাজিসহ নানা আয়োজন চলছে। প্যারডের আকর্ষণীয় প্রদর্শনীতে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।
জনপ্রিয় ‘স্ট্যাম্পিড ব্রেকফাস্ট’-এ প্রাদেশিক সরকার প্রধান, সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা অংশ নিয়ে নিজ হাতে জনগণকে খাবার পরিবেশন করেন।
বিশাল বাজেটের এই উৎসব ঘিরে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আয়োজন শুধু বিনোদনই নয়, স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রাজস্বও যোগ করবে।
