পশ্চিমতীরে সহযোদ্ধার গুলিতে ইসরায়েলি সেনা নিহত
অনলাইন ডেস্ক
অধিকৃত পশ্চিমতীরের জিত জংশনে রবিবার গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ সময় একজন ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
জানা গেছে, স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ নামের ২০ বছর বয়সী নিহত ওই সেনা প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় লোটেম শহরের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, এক ফিলিস্তিনি ট্রাকচালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিত জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে এসে কাভকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এসময় সেনারা চালকের দিকে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তবে এ সময় নিজের সহযোদ্ধাদের গুলি কাভের মাথায় লাগলে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে পেতাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূত্র : টাইমস অব ইসরায়েল।
