শাহবাগে ফুলের দোকানে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ওই ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights