পশ্চিম ভার্জিনিয়ায় জিতলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জয়ের পর পশ্চিম ভার্জিনিয়াতেও জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট, সিনেট ও হাউজ অব রিপ্রেজেনটেটিভসহ অন্যান্য নির্বাচন হয়।

বার্তাসংস্থা এপি প্রথমে জানায়, কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছে। এরপর পশ্চিম ভার্জিনিয়ায় তার জয়ের তথ্য জানায় বার্তাসংস্থাটি। অপরদিকে ভার্মন্টে জিতেছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস।
ইন্ডিয়ানা ও কেন্টাকিতে জয়ের মাধ্যমে ট্রাম্প যথাক্রমে ১১ ও ৮টি অর্থাৎ ১৯টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন। ভার্জিনিয়ায় জয়ের মাধ্যমে তিনি পেয়েছেন আরও চারটি ইলেক্টোরাল ভোট। এতে করে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এ। অপরদিকে ভার্মন্টে জয়ের মাধ্যমে তিনটি ইলেক্টোরাল ভোট নিজের ঝুঁলিতে নিয়েছেন কমালা হ্যারিস।

কেন্টাকি, ইন্ডিয়াতে রিপাবলিকান পার্টির ট্রাম্পের জয় আগে থেকেই অনুমেয় ছিল। অপরদিকে ভার্মন্টে ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস জিতবেন সেটিও আগে ধারণা করা হয়েছিল। কারণ কেন্টাকি-ইন্ডিয়ানা রিপাবলিকান এবং ভার্মন্ট ডেমোক্র্যাটিকদের পুরোনো ঘাঁটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights