পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ হারালেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার রাত ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৩৮) বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারের ব্যবসায়ী ও বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে। অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই গ্রামের ময়না মিয়ার ছেলে।

জানা গেছে, পাওয়ার ট্রিলারচালক শাহিনুর রহমান শনিবার রাতে ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান। ডিজেল নেওয়ার সময় দোকানদার তার কাছে পূর্বের বকেয়া পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুর রহমান উত্তেজিত হয়ে আলী হোসেনের নাকে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights