পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

অনলাইন ডেস্ক
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের করা এক মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় এ নিন্দা জানায় বলে ফেসবুক পোস্টে বলা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।

এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।

এরআগে ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ ইসরাইলকে ‘অশুভ এবং মানবতার জন্য অভিশাপ’ বলে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। তার আগে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ছড়াল।

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights