পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে আরও একটি ‘অস্বাভাবিক’ বৈঠক

অনলাইন ডেস্ক
কয়েকদিন আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর সরকারি বাসভবনে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল— প্রেসিডেন্ট হয়ত তার ক্ষমতাবলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট ভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক হয়েছে।

পাক সংবাদমাধ্যম জিও টিভি শুক্রবারএক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শেষ দিকে প্রেসিডেন্ট আলভি সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানির সঙ্গে বৈঠক করেন। শুক্রবারই প্রেসিডেন্ট আলভির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে মেয়াদ শেষেও প্রেসিডেন্ট থাকবেন আরিফ আলভী।

সাবেক তথ্যমন্ত্রী ও মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী দুররানি সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের অধীনে মন্ত্রির দায়িত্ব পালন করেছিলেন। এর আগে ২০২০ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সদ্যই সাবেক হওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কোট লোকপট কারাগারে দেখা করেছিলেন দুরানি। ওই সময় তার কাছে ‘জরুরি বার্তা’ পৌঁছে দিয়েছিলেন তিনি।
দুররানির সঙ্গে আলভির বৈঠকটিকে অস্বাভাবিক বলা হচ্ছে। কারণ, গত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে তেমন সক্রিয় নন। তবে সাবেক এ তথ্যমন্ত্রী আড়ালে থেকে রাজনীতি করছেন। তিনি প্রায় সময়ই বিভিন্ন জনের কাছে জরুরি বার্তা পৌঁছে দেন।

তবে দুররানিকে যে বৈঠকের জন্য প্রেসিডেন্ট তার বাসভবনে ডেকেছেন, সে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ। কিন্তু বৈঠকটির পর এ ব্যাপারে কোনো কথা বলেনি প্রেসিডেন্টের দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights