পাকিস্তান নাকি আফগানিস্তান, আগে হামলা করেছে কে?

অনলাইন ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আগের মতোই পাকিস্তান ও আফগান বাহিনী উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে আগে হামলা চালানোর অভিযোগ তুলেছে। দুই দেশই দাবি করছে, তারা প্রতিপক্ষের হামলার পাল্টা জবাব দিয়েছে।

পাকিস্তান কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ‘অকারণে আফগান হামলার’ জবাবে তারা কাবুল ও কান্দাহারসহ বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে।

অন্যদিকে আফগান তালেবান জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকের হামলার প্রতিক্রিয়ায় তারা ‘বৃহৎ পরিসরে’ অভিযান শুরু করেছে। তাদের দাবি, ওই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তবে ইসলামাবাদ বলেছে, তারা সন্দেহভাজন জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করেই হামলা চালিয়েছে।

তালেবানের সামরিক মুখপাত্র মাওলাভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা (গ্রিনিচ সময় ১৫:৩০) থেকে ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু হয়। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, এ অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।

পাকিস্তানের দাবি, হামলায় ১৩৩ আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তালেবান মুখপাত্র মুজাহিদ দাবি করে বলেন, ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ১৯টি পোস্ট দখল করা হয়েছে, অন্যদিকে নাঙ্গারহার প্রদেশে আট তালেবান যোদ্ধা নিহত, ১১ জন আহত এবং ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights