পাটগ্রামে ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

লালমিনরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে ১৭ মামলার পলাতক আসামি তানজিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িমারী (খিরা আজ্জারবাড়ী, ১নং ওয়ার্ড) এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতার তানজিদ উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মেডিকেল এলাকার শামসুল হকের ছেলে।

পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানায়, তামজিদ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে চুরি, ছিনতাই, অপহরণ, মারামারি, প্রতারণা, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা।

তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। তাদের অভিযোগ, তানজিদ এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। মাদক সেবনসহ চুরি, ছিনতাই, অপহরণ, মারামরি তার নেশা ও পেশায় পরিণত হয়েছিল। ভুক্তভোগীরা তানজিদের ভয়ে কোথাও অভিযোগ করতেও ভয় পেতেন। তাকে গ্রেফতার করায় এলাকার জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights