রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল ১১টা ৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করে রংপুর। শুরুতে না থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রংপুরের অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

আজ প্রথমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যান সাকিব। যদিও সেখানে রানিং কিংবা ব্যাটিং কিছুই করেননি। মিরপুর থেকে সরাসরি রংপুরের অনুশীলনে এসেছেন এই অলরাউন্ডার।
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মূলত আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর। আজকের অনুশীলনে জাতীয় দলের বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ও পেসার হাসান মাহমুদ আছেন। এ ছাড়াও বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights