পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, গতকাল (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পদ্মা। এ কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ পদ্মায় আটকে আছে চারটি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights