পানিতে ডুবে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে তাহেরা বেগম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহেরা একই এলাকার নবাব শাহের মেয়ে।

জানা গেছে, বিকেলে বাড়ির পাশে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত ১৫ ফুট গভীর একটি পুকুরে পড়ে ডুবে যান তাহেরা। ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর লাশ উদ্ধার করি। জানতে পেরেছি, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights