সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন

অনলাইন ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭০৭ জন।

শনিবার (১৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় ৭০৭ জন। মোট গ্রেফতার হয়েছে ১৭৫১ জন।

তিনি আরও জানান, অভিযানে বিদেশি রিভলবার ৩টি, দেশীয় একনলা বন্দুক (এলজি) ১টি, দেশীয় একনলা বন্দুক ১টি, দেশীয় ওয়ান শুটারগান ১টি, দেশীয় সাটারগান ১টি, ম্যগাজিন ১টি, কার্তুজ ১টি, গুলি ৭৪ রাউন্ড, হাঁসুয়া ১১টি, ছুরি ৩টি, রামদা ৩টি, এসএস স্টিলের ছোরা ৪টি ও চাপাতি ১টি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights