পানির স্তর নিচে যাওয়ায় টঙ্গীতে ২৪ গভীর নলকূপ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিনের সাপ্লাই পানির দুর্ভোগ রোধে ৪২ কোটি টাকা ব্যয়ে ২৪টি গভীর নূলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি লেয়ারিংএ রয়েছে, বাকি ১৪টির কার্যক্রম চলছে।

সরেজমিন ঘূরে জানা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকায় পানির লেয়ার নিচে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে সাপ্লাই পানির কষ্টে বসবাস করে আসছেন এলাকাবাসী। এলাকাবাসীর পানির কষ্ট রোধে শিলমুন, মরকুন, মধুমিতা শেরে বাংলারোড, গোপালপুর, পাগাড়, দত্তপাড়া, হিমারদীঘি, আউচপাড়াসহ ১৫টি ওয়ার্ডে ২৪টি গভীর নূলকূপ স্থাপনের উদ্যোগ নেন।

এ বিষয়ে পানি শাখার নির্বাহী প্রকৌশলী মো: হানিফ বলেন, টঙ্গীতে পানির লেয়ার নিচে চলে যাওয়ায় পাম্পগুলি বিকল হয়ে পড়ে। পরে ওইসব এলাকায় নতুন করে ২৪ পাম্প বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, টঙ্গীতে পানির সমস্যা সমাধানে ২৪টি গভীর নূলকূপ স্থাপন করা হবে। এরমধ্যে দশটি লেয়ারিংএ আছে। আগামী দুই তিনমাসের মধ্যে সবকটি স্থাপন হলে পানির জন্য আর কষ্ট করতে হবে না। এছাড়া যেসব পুরনো পাইপে পানি সরবরাহ করা হচ্ছে, তা সরিয়ে নতুন এবং আধুনিক মানের পাইপে পানি সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights