পাপন যেখানে অসহায়!

অনলাইন ডেস্ক
ক্রিকেটারদের শাস্তি দিলে নিজেকেই বিপদে পড়তে হয় বলে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, যে কোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটতো তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করতো না।

শনিবার মিরপুরে বিসিবি সভাপতি বলেন, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মিরপুর টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়েছে। ম্যাচটি শেষেই গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights