পাপুয়া নিউগিনিকে ‘কষ্টে’ হারাল উইন্ডিজ

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ‘আনাড়ি’ পাপুয়া নিউগিনিকে হারাতেও প্রায় শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে অনেকটা ধুঁকতে হয়েছে ক্যারিবীয়দের। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে রভমান পাওয়েলের দলকে খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত।

তবে ক্যারিবীয়দের হয়ে ঝড় ‍তুলেছিলেন রোস্টন চেজ। ২৭ বলে ৪২ রান করেন তিনি। এরপরও ১৩৭ রান তুলতে উইন্ডিজকে খোয়াতে হয়েছে ৫ উইকেট।
প্রথমে ব্যাট করে ৬ ওভার শেষে ৩৪ রানে ৩ উইকেট হারায় পিএনজি।

ওই ধাক্কা সামলে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি পেয়েছে পাপুয়া নিউগিনি। দলের হয়ে চারে ব্যাট করা সেসে বাউ ৫০ রানের ইনিংস খেলেন। তার ৪৩ বলের ইনিংস ছয়টি চার ও এক ছক্কায় সাজানো ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights