পাবনায় চারতলা থেকে লাফিয়ে রুশ নারীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি
পাবনারয় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবনের চারতলা থেকে লাফিয়ে রাশিয়ার এক নারী আত্মহত্যা করেছেন।

শনিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রুশ নারীর নাম পুসতারুক কেসিনিয়া (৪০)। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। স্বামীসহ তিনি আবাসিক এলাকা গ্রিনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্ল্যাটের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই রুশ নারী। খবর পেয়ে আবাসিকের (গ্রিনসিটি) চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, রুশ নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও ঘটনার কারণে এমনটা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এটা নিশ্চিত যে, ভবন থেকে লাফিয়ে পড়েই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights