পাবিপ্রবির অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পাবনা প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত আয় থেকে গঠিত ‘শিক্ষার্থী সহায়তা তহিবল’ এ উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ব্যক্তিগতভাবেও পাঁচলাখ টাকা অনুদান দিয়েছেন। ‘শিক্ষার্থী সহায়তা তহবিল’ থেকে বুধবার বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৪২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার করে টাকা বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে সকালে ভার্চুয়ালি ক্লাসরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কেএম সালাহ উদ্দীন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতিকুল ইসলাম ও নুসরাত ইয়াসমিন ইভা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ থেকে ৪২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এককালীন বৃত্তি হিসেবে দেওয়া হয়। অতিথিদের হাত থেকে শিক্ষার্থীরা বৃত্তি
গ্রহণ করেন। এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম্র, প্রক্টর কামাল হোসেন, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
