পাহাড়ে জেঁকে বসেছে শীত, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ে শীত জেঁকে বসেছে। কুয়াশার ফলে এখানে সূর্যের মুখ দেখা যায়নি গত দুইদিন। কনকনে শীতে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছে না।

পাহাড়ের দূর পল্লী গ্রামের লোকজন শীতে কষ্টে আছে। খড়, লাকড়ি দিয়ে আগুনের কুন্ডলি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে পাহাড়ের দূর পল্লীর লোকজন। অতিরিক্ত ঠান্ডায় সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধরা।

হাসপাতালগুলোতে দিন দিন ঠান্ডাবাহী রোগীর সংখ্যা বাড়ছে। দিনমজুর শ্রেণির লোকজন শীতে বেশি কষ্টে আছে। শহরের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। দূরপাল্লার যানবাহনগুলো দিনের বেলায়ও হেড লাইট জ্বলিয়ে চলাচল করছে। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। খাগড়াছড়িতে তীব্র শীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights