পাহাড়ে পথ হারানো ছয় কিশোর-তরুণকে ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ হওয়া ছয় কিশোর ও তরুণকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধাররা হলেন আল আমিন, মুকিদ আহম্মদ শুভ্র, ওমর ফারুক, নাঈম আহম্মদ তামিম, তানভীর হাসান এবং আনিসুর রহমান অনিক।

বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে ঝরনা দেখতে পাহাড়ের চূড়ায় ওঠেন ছয় কিশোর ও তরুণ। ফেরার সময় সন্ধ্যা হয়ে গেলে তারা পথ হারিয়ে নিখোঁজ হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে দুই ঘণ্টারও বেশি সময় দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদের সুস্থভাবে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights