রংপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের সদর উপজেলার লাহীড়ির হাটের পাশে একটি ভুট্টা ক্ষেতে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে মমদেল (৫৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার ইশ্বরপুর সরদার পাড়া এলাকার নিজামুদ্দিনের পুত্র। তিনি পেশায় কবিরাজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পরে স্থানীয়রা বস্তাবন্দি ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ওসি সুশান্ত কুমার রায় জানান, কি কারণে তাকে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়েছে এ বিষয়ে তদন্ত হচ্ছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights