পিরোজপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

পিরোজপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights