পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

পিরোজপুর -১ আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের নির্বাচনি ক্যাম্পে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রশাসনকে খবর দেয়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জানান, পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের উদয়কাঠী এলাকার ৩৪নং গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনি অফিসে রাত ১১টা পর্যন্ত নেতা কর্মীরা কাজ করছিল। কাজ শেষে তারা চলে গেলে মধ্য রাতের যে কোন সময়ে কে বা কারা ওই নির্বাচনি অফিসে ভাংচুর চালায় ও অগ্নি সংযোগ করে। এতে কয়েকটি চেয়ার ও ওই অফিসের কিছু অংশ ও পুড়ে যায়।

কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হেদায়াতুল ইসলাম বলেন, ঘটনা শুনে তিনি সেখান যান। সাধারণ ভোটারদের মাঝে ভীতি সঞ্চারের জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: দিদারুজ্জামান শিমুল বলেন, এটি একটি রাজনৈতিক ও মিথ্যা ঘটনা। ওই এলাকার আগামী কালের নৌকার পথ সভায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুজ্জামান জানান, এ ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের সূত্রপাত এবং কখন কিংবা কারা আগুন নিভায় সে সম্পর্কে কোন তথ্য স্থানীয়রা দিতে পারেনি। স্থানীয়দের সাথে কথা বলে কোন অভিযোগ না পাওয়ায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights