পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে যথাক্রমে ৯৯৮ ও ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির, কমেছে ৩১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৭৮ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ৯২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

রবিবার সিএসইতে ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights