পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

এখন থেকে পুলিশের হাতে কোনো ধরনের মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পুলিশের হাতে যেসব মরণাস্ত্র আছে, সেগুলো ফেরত দিতে হবে। মরণাস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধু রাইফেল থাকবে।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হচ্ছে। এখন পর্যন্ত তারা ২০২ জনকে পুশ ইন করেছে।

র‌্যাব নিয়ে তিনি বলেন, র‌্যাব পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ সময় আসন্ন ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে উপদেষ্টা বলেন, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা সব পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ঈদুল আজহায় রাস্তায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়ে গেছে। আইন যেটা হয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ কোনো ধরনের অস্থিরতার চেষ্টা করলে সাথে সাথে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights