পুলিশ নিহতের তদন্ত নিয়ে বক্তব্য দিইনি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। তার ভিত্তি ছিল, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় একটি দফা। সে দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদে যারা সই করেছে, তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছে। এসব অঙ্গীকার আমরা সই করছি। অঙ্গীকার করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনী কত দিন মাঠে থাকবে, উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী নিজেরাও মাঠে থাকতে চায় না। কারণ, তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে।

পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডেটাবেস রেজিস্ট্রেশনবিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন ও পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দিবিনিময়, ড্রোন খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর নতুন পোর্টফলিওতে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights