পুলিশ পরিচয়ে প্রতারণা করা, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- দ্বীন ইসলাম (২৬), মো. ইমন (২৬), মো. মেহেদী হাসান (২২)। তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা পুলিশ পরিচয়ে প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। এছাড়া সাধারণ মানুষকে গ্রেফতারসহ ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights