পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হতে পারেনি: রিজ
অনলাইন ডেস্ক
সরকারের দৃঢ় পদক্ষেপে পূজা নিয়ে আওয়ামী লীগ ও গুপ্তদের কোনো ষড়যন্ত্র সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিরাপদে, উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রমাণ আছে বলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অপপ্রচারে এই দুই দলের সঙ্গে প্রতিযোগিতায় কেউ টিকবে না। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বিচ্যুত হয়নি বলেও এ সময় দাবি করেন রিজভী।
বিনা পয়সায় ডেঙ্গু টেস্ট করতে সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কেউ যেন বিনা পরীক্ষায় হাসপাতাল থেকে ফেরত না যায়, তা এখন নিশ্চিত করতে হবে।
