প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচে গোল পায়নি কেউ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচটিতে এখনও গোলের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধ আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ৬টি শটও নিয়েছিল সকারুসরা। তবে প্যারাগুয়ের গোলকিপার গিলের নৈপুণ্যে এখনও গোল হজম করেনি তারা।

অপরদিকে ম্যাচে এখন পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি প্যারাগুয়ে। মাত্র একটি শট নিতে পেরেছে তারা, তাও ছিল অফ টার্গেট। গ্রুপ ‘ডি’তে এই দুই দলই ৪ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে অস্ট্রেলিয়া এবং তিনে প্যারাগুয়ে।

সরাসরি শেষ ৩২-এ উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই প্যারাগুয়ের। অপরদিকে, এই ম্যাচ ড্র কিংবা জয় পেলেই সরাসরি শেষ ৩২-এ পা দেবে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights