প্রতিবন্ধী ব্যক্তির অ‌ধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে মাদারীপুরে সে‌মিনার অনু‌ষ্ঠিত

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং নিউরো ডেভোলপমেন্টাল সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রতিবন্ধী ফোরামের আয়োজন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

স্থানীয় বেসকারি প্রতিবন্ধী সংস্থা প্রশিসেসের নির্বাহী পরিচালক ড.সেলিনা আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরেরর উপ পরিচালক ফেরদৌসি আক্তারসহ অন্যরা।
সেমিনারে বক্তরা প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights