প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল সোশ্যাল সেরেনিটি এনহ্যান্সমেন্ট এইড এর উদ্বোধন
অনলাইন ডেস্ক
‘প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল সোশ্যাল সেরেনিটি এনহ্যান্সমেন্ট এইড-২০২৩’ এর উদ্বোধন মঙ্গলবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বৃক্ষরোপণসহ বঙ্গবন্ধু অলিম্পিয়াড, সোশ্যাল সার্ভিস অলিম্পিয়াড, প্ল্যান্ট প্রদর্শনী, ফটো প্রদর্শনী, ট্রেজার হান্ট, ধারাবাহিক কুইজসহ ২০টি প্রতিযোগিতা ও চ্যারিটি মিউজিক্যাল সেশনে ৯০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তনি সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি সমাজসেবা ক্লাবের মডারেটর ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক মোঃ খায়রুজ্জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকমণ্ডলী। শিক্ষার্থীদের মাঝে সমাজ সেবামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে সৎচিন্তা, সৎকর্ম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সামজসেবা ক্লাবের এই আয়োজন। আগামী ১৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
