প্রধানমন্ত্রীকে স্যালুট জেনারেল ইবরাহিমের

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল। বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংসদ কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘিয়ে রঙের জমিনে বেগুনি আঁচল ও পাড়ের জামদানি শাড়ি পরে দুপুর ২টা ৫০ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিটে বসার আগে প্রধানমন্ত্রীকে ঘিরে জড়ো হন সংসদ সদস্যরা। তারা সবাই সংসদ নেতাকে সালাম দেন। কয়েকজন এমপিকে দেখা যায় প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করতে। সেখানে সরকারদলীয় এমপিদের চেয়ে স্বতন্ত্র এমপিদের অংশগ্রহণই বেশি দেখা যায়। জাতীয় পার্টির দু-একজন এমপিকেও প্রধানমন্ত্রীকে সালাম দিতে দেখা যায়। এর একধাপ এগিয়ে যান কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি প্রধানমন্ত্রীকে দেখে স্যালুট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights