প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাৎ করেন। এর আগে, রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নতুন আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights