প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির ৪ নেতা

অনলাইন ডেস্ক

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ নেতা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যমুনায় প্রবেশ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

জামায়াতে ইসলামীর সঙ্গেও আজ রাতেই বৈঠক হওয়ার কথা প্রধান উপদেষ্টার। একই দিনে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে এনসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights