প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াই রসিকের ছয় মাস

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দীর্ঘ ছয় মাস ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াই চলছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। বর্তমানে করপোরেশনের সচিব রাকিব হাসান এই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় বিভিন্ন দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৩৩টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন। এর আয়তন ২০৫ বর্গকিলোমিটার। ছয় মাস আগে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বদলি হওয়ার পর এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রাকিব হাসান বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা না থাকায় তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হচ্ছে না বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights