প্রস্তুতিতে হাকিমিদের রুখে দিল নরওয়ে

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আর মাত্র চার দিন বাকি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। আসন্ন আসরে ডার্ক হর্স হিসেবে বিবেচিত দুই দল মরক্কো ও নরওয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়ে উপহার দিল দারুণ লড়াই। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আশরাফ হাকিমিদের মরক্কো। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ব্রাহিম দিয়াজ। এরপরও হাকিমি ও তার সতীর্থরা একের পর এক আক্রমণ চালিয়ে নরওয়ের রক্ষণকে ব্যস্ত রাখেন।

তবে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা ছাড়েনি নরওয়ে। হাল্যান্ড খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও দলের হাল ধরেন মার্টিন ওডেগা। ম্যাচের ৮৫তম মিনিটে অস্কার ববের পাস থেকে গোল করে সমতা ফেরান তিনি।

দারুণ শুরু করেও শেষ দিকে নরওয়ের ধারাবাহিক আক্রমণের চাপ সামলাতে হিমশিম খেতে হয় মরক্কোকে। ফলে শেষ পর্যন্ত দুই দলই মাঠ ছাড়ে ১-১ গোলের সমতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights