প্রস্তুতিমুলক সভায় নানা সিদ্ধান্ত গ্রহন কালীগঞ্জে এবারে ১০৪ টি মন্ডবে হবে শারদীয় দুর্গাপূজা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবছর কালীগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ১০৪টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্টিত হইবে। যা, গত বছরের
থেকেও ৩ টি বেশি। শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদের সভাপতিত্বে
প্রস্তুতিমুলক ওই সভাতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুতালিব। বিশেষ অতিথি
ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।
ইউএনও জানান, এ বছর সুষ্টু ও শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন লক্ষে প্রতিটি মন্ডবে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। মন্ডব গুলিতে ধর্মীয় শৃংখলা বজায় রাখতে ডিজে গান বন্ধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে নানা পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও যে কোন সমস্যা সমধোনে উপজেলা পরিষদে সার্বক্ষনিক একটি মনিটরিং সেল খোলা থাকবে।
পূজা উপলক্ষে আইনশৃংখলা রক্ষায় গৃহিত পদক্ষেপ বিষয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, প্রতিটি পূজা মন্দিরে ৬ থেকে ৮ জন আনছার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এবং পৌর এলাকাতে ১ জন এস আই ও ১ জন এ এস আই এর নেতৃত্বে থানা পুলিশের ৩ টি টহল টিম এবং প্রতিটি ইউনিয়নে একইভাবে একটি করে টিম সার্বক্ষনিক টহলে থাকবে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভাতে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসলারইল হোসেন জীবন. রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহামন মিলন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীসহ সুধীজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights