প্রাণঘাতী হামলার পর সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বিমান হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছে। এ সময় ৩২ জন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলায় নির্ধারিত সৌদি সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

ইরাক সরকারের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত ইরাকি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে।

বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সরকারি সফরে সৌদি আরব যাওয়ার কথা ছিল আলি আল-জাইদির।

এর আগে সৌদি আরব ও ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বুধবার ভোরের দিকে আমেরিকান সেনা এবং সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে এই যৌথ বিমান হামলা চালানো হয়েছে।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, দেশজুড়ে তাদের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছে। এ সময় ৩২ জন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights