প্রাথমিকে ঢাকা-চট্টগ্রাম বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আজ রবিবার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আবেদন গ্রহণ শেষ হওয়ার পর আগামী আগস্ট মাসে নেওয়া হবে এই নিয়োগ পরীক্ষা। ওই সময় পর্যন্ত শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, জুন মাস পর্যন্ত সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ হাজার শূন্য পদ রয়েছে। চলমান নিয়োগে এই পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। এ জন্য দেশের আট বিভাগে আলাদাভাবে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি বিভাগে আলাদাভাবে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগস্টে নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ তিন বিভাগে আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights