প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,রংপুর

উন্নতমানের খাবারসহ বিভিন্ন দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শহীদ ফেলানি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার(২২ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, হলের ডাইনিং বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, প্রভোস্টের জন্য কোয়ার্টার করা হলেও তিনি হলেই আসেন না এবং শিক্ষার্থীদের কোনো অভিযোগ শোনেন না। মিলের বিষয়ে কথা বলতে গেলে, তিনি শিক্ষার্থীদের শুধু চিড়া মুড়ি খেয়ে থাকতে বলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, মেয়েদের হলে কিছু সমস্যা আছে। প্রশাসনিকভাবে পরিদর্শন করে সমস্যা সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights