প্রেস ক্লাব দুমকির সভাপতি দেলোয়ার, সম্পাদক কামাল
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ক্লাব দুমকি’র নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কামাল হোসেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার বাহদুর হোসেন ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুমন মৃধা।
