ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার, অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হজরত আলী ছৈয়াল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর-নড়িয়া সড়কের চান্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হজরত আলী ছৈয়াল ওই গ্রামের কালাই ছৈয়ালের ছেলে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে হজরত আলী ছৈয়াল শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights