রাজধানীতে অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

অভিযানে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে মিরপুরের হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭০টি ব্যাটারি জব্দ করা হয়।

নিয়াজ মেহেদী আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ডিএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights