ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শেখ জামাল স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শাহজাহান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, আমিনুর রহমান ফরিদ, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights