ফরিদপুরে দুই ডাকাত আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সারথা উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুজন হলেন সালথার বল্লভদী ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত মন্টু কাজীর ছেলে মো. ফরিদ কাজী (৫০) ও ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে মোঃ মাসুদ খান (৩৫)।

পুলিশ জানায়, ফরিদ ও মাসুদ এলাকার আলোচিত ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ করে বেড়ান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, গরু চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের মোট ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদ ১৪টি ও মাসুদ ১৭টি মামলার আসামি।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম জানান, ফরিদ ও মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights