ফরিদপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পুলিশের বাধার মধ্যদিয়ে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কাঠপট্রির বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রাটি বের হয়।

মিছিলটি ব্যাংক এশিয়ার সামনে এলে পুলিশ বাধা প্রদান করে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের কিছু সময় ধরে ধক্কাধাক্কি হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে পদযাত্রাটি তিতুমীর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। মিছিলে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights