ফরিদপুরে রিক্সা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে তীব্র দাবদাহে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিক্সা চালকদের মাঝে ছাতা, বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) রিক্সা চালকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম, বিএফএফ এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রুম্মানা ফেরদৌসী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বিএফএফ’র কর্মকর্তা জহিরউদ্দিন আহমেদ, রায়হানা রহমান, আশরাফুন নাহার। এসময় বেশকিছু রিক্সা চালকের হাতে ছাতা, খাবার পানি ও স্যালাইন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights